শর্তাবলী (Terms & Conditions)
১. সাধারণ শর্তাবলী
এই ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের দেওয়া সকল শর্তাবলীর সাথে একমত পোষণ করছেন। এই প্ল্যাটফর্মের সমস্ত ই-বুক এবং কনটেন্ট শুধুমাত্র আপনার ব্যক্তিগত পড়ার উদ্দেশ্যে প্রদান করা হচ্ছে।
২. মেধাস্বত্ব (Copyright)
আমাদের লাইব্রেরিতে থাকা যেকোনো বই বা ম্যাটেরিয়াল ডাউনলোড, প্রিন্ট বা বানিজ্যিক উদ্দেশ্যে পুনরায় বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। এটি শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে লগইন করে পড়ার জন্য।
৩. রিফান্ড পলিসি
যেহেতু এটি একটি ডিজিটাল সাবস্ক্রিপশন সার্ভিস, তাই পেমেন্ট সম্পন্ন হওয়ার পর সাধারণত কোনো রিফান্ড প্রদান করা হয় না। তবে সার্ভিসে কোনো যান্ত্রিক ত্রুটি থাকলে আমরা তা দ্রুত সমাধানের চেষ্টা করব।
৪. অ্যাকাউন্ট নিরাপত্তা
আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা টোকেন অন্য কারো সাথে শেয়ার করা নিষেধ। আমরা যদি একাধিক ডিভাইস থেকে অস্বাভাবিক লগইন লক্ষ্য করি, তবে অ্যাকাউন্টটি সাময়িকভাবে স্থগিত হতে পারে।